1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থানা পুলিশ এলাকাব্যাপী অভিযান চালিয়ে দ্রুত বিচার আইন, চুরি, নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি এবং ডিএমপি অধ্যাদেশ আইনে জড়িতদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রিয়াদ (২৮), মেহেদী হাসান বাবু ওরফে পেপার বাবু (৩১), মোবারক (২৩), মনির (২৬), আসমা (২২), নুরুল আমিন (৬৫), কিরন (৩৫), হৃদয় (৩৩), সোহাগ গাজী (৩০), সবুজ (৩৮), মফিজুল (৩০), গোলাপি ওরফে সুজন (৩৬), মনির (৩৮) ও রনি (২৭)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026