1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

বার্লিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

প্রবাস ডেস্ক :জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (যুবদল) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান আয়োজন করেছে সংগঠনের জার্মানি শাখা। সোমবার (২৭ অক্টোবর) বার্লিনের রাইনিকেনডর্ফ এলাকার ভিটেনাউয়ের একটি স্থানীয় মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান যুবদল নেতা আব্দুল হান্নান রুহেল এবং সঞ্চালনা করেন সোহেল চৌধুরী। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান।

অনুষ্ঠানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন যুবনেতা সোহাগ আলী, আরিফুর রহমান, শাহীন আফিন্দী, তারেক রহমান, একরাম হোসেন, হাসিব উদ্দিন, মো. জামান হোসেন, মো. লিটন প্রিন্স, এম মের্শেদ খান, মোকিত আহমেদ ফাহিম ও মো. মমিনসহ অন্যান্য নেতারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ মাস্টার, কাজী রেজাউল হক সাঈদ, গিয়াসউদ্দিন, আবু হানিফ, বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম সিকদার, সিনিয়র নেতা মোসলেহ উদ্দিন, নিজাম দোকানদার, সাঈদুর রহমান সাঈদ, সাইফুল মজুমদার, নূর চৌধুরী জিয়া ও আনহার মিয়া। এছাড়া স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার আহ্বায়ক মোহাম্মদ সুহেব আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, রফিকুল ইসলাম রাফি, জাকের হোসেন, সাগর আহমেদ, নাঈম উদ্দিন বাহারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশের আগাম জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে প্রবাসে থেকেও জার্মান যুবদল সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় অংশগ্রহণকারীরা দাবি করেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য প্রয়োজন। বক্তারা বলেন, জাতীয় সংকটের মুহূর্তে দলীয় নেতাকর্মীরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং তারা সংগঠনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির কাজ চালিয়ে যাবেন।

আলোচনা শেষে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়। অংশগ্রহণকারীরা দলীয় পতাকা উড়িয়ে এবং সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026