1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে। আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিমসটেক মহাসচিব সংস্থাটির চলমান কার্যক্রম ও সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। বিমসটেকের বিভিন্ন বহুমাত্রিক উদ্যোগ এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব এবং গঠনমূলক অবদানের ভূয়সী প্রশংসা করেন মহাসচিব। একই সঙ্গে উপ-আঞ্চলিক এই জোটের কার্যকারিতা বাড়াতে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সভাপতিত্বকালে আঞ্চলিক সহযোগিতা আরো এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় সংকল্পের কথা জানান তিনি। প্রতিমন্ত্রী সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি অগ্রাধিকারের কথা উল্লেখ করে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ (কানেক্টিভিটি), জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ (পিপল-টু-পিপল কন্টাক্ট) অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, এই খাতগুলোর উন্নয়ন ঘটলে এ অঞ্চলের সাধারণ মানুষ সরাসরি সুফল পাবে।

প্রতিমন্ত্রী আরো জানান, পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের সভাপতিত্বকালীন অগ্রাধিকার ও সিদ্ধান্তসমূহের সময়োপযোগী বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশ বিমসটেকের বিভিন্ন সেক্টরাল বৈঠক আয়োজন করতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে বাংলাদেশের সভাপতিত্বকালে গ্রহণযোগ্য সম্ভাব্য বিভিন্ন আঞ্চলিক উদ্যোগ নিয়েও দুই পক্ষ বিস্তারিত মতবিনিময় করে। তারা একটি সমৃদ্ধ, সহনশীল ও উন্মুক্ত বিমসটেক গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে বাস্তব ফলাফলে রূপ দিয়ে এ অঞ্চলের জনগণের টেকসই কল্যাণ ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026