1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই আদেশ নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তি সহজতর করতে এবং ডেঙ্গু সনাক্তকরণ প্রক্রিয়া গতিশীল করতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশনাটি অবগতি ও অনতিবিলম্বে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেছেন। সাধারণ সময়ে সরকারি হাসপাতালগুলোতে এই পরীক্ষার জন্য নির্দিষ্ট ফি দিতে হতো, যা নিম্নআয়ের মানুষের জন্য অনেক সময় আর্থিক চাপ সৃষ্টি করত। বিনামূল্যে পরীক্ষার এই সিদ্ধান্তের ফলে প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ লক্ষণ দেখা দেওয়ামাত্রই দ্রুত রোগ পরীক্ষা করাতে উৎসাহিত হবেন। চিকিৎসকদের মতে, ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রথম কয়েকদিনের মধ্যে এনএস১ পরীক্ষা করা হলে রোগটি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়, যা সঠিক চিকিৎসা শুরু করতে এবং রোগীর শারীরিক অবস্থার অবনতি রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026