1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, লিঙ্গ সমতা, এবং নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এই আগ্রহের কথা জানান। বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইনে সাইবার বুলিং এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্মূলের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের বর্তমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আইনি সহায়তার চিত্র তুলে ধরা হয়। মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিটিশ হাইকমিশনারকে জানান, বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সামগ্রিক উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া হয়েছে এবং নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা নির্মূলের মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ চলছে। তিনি মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রমের বিবরণ হাইকমিশনারের সামনে উপস্থাপন করেন।

বিশেষ করে যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে দেশের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওএসসিসি), কুইক রেসপন্স টিম (কিউআরটি) এবং ডিএনএ ল্যাবরেটরির কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে আধুনিক ডিএনএ ল্যাবরেটরির মাধ্যমে নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এর ফলে ধর্ষণের মতো সংবেদনশীল অপরাধের বিচার প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য ও দ্রুততর হচ্ছে, যা ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করছে। এছাড়া দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন চা শ্রমিক, সাঁওতাল ও পাহাড়ি অঞ্চলে বসবাসরত নারীদের শিক্ষা, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়টি বৈঠকে উল্লেখ করা হয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে হস্তশিল্প ও কেয়ার-গিভিং বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে সর্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্পর্কে যুক্তরাজ্যের হাইকমিশনারকে অবহিত করা হয়। মন্ত্রী জানান, দেশের অবহেলিত, অসচ্ছল, দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সর্বজনীন ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে অনলাইনে নারীদের নামে এই কার্ড ইস্যু করা হচ্ছে, যেখানে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শের কোনো প্রভাব নেই। এছাড়া শিশুদের কল্যাণে ও ঝরে পড়া রোধে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে মিড-ডে মিল ও ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদান এবং আন্তর্জাতিক বাজারে তাদের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশের নারীদের তৈরি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য যুক্তরাজ্যে আরও বড় পরিসরে রপ্তানির বিষয়ে হাইকমিশনারের কাছে সহযোগিতা কামনা করেন মন্ত্রী। জবাবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ বিষয়ে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশের নারী ক্রিকেট ও ফুটবল দলের সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গারা যেন নিরাপদ ও দ্রুত উপায়ে নিজ দেশে ফিরে যেতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026