1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি, চেন্নাইয়ে তল্লাশি অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

তামিল সিনেমার দুই জনপ্রিয় তারকা রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি। ভারতের চেন্নাই পুলিশে পাঠানো এক ইমেইলে এই হুমকি আসার পর শহরজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। একইসঙ্গে তামিলনাড়ুর এক রাজনীতিকের বাড়িতেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

রোববার সকালে তামিলনাড়ু পুলিশের মহাপরিদর্শকের (ডিজিপি) দপ্তরে পাঠানো ওই ইমেইলে দাবি করা হয়, রজনীকান্ত, ধানুশ ও রাজনীতিকের বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।

বোমা নিষ্ক্রিয়করণ দল ও অনুসন্ধানী স্কোয়াড তিনটি বাড়িতেই তল্লাশি চালায়। কয়েক ঘণ্টার তল্লাশি শেষে পুলিশ জানায়, কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, এটি ছিল একটি ভুয়া হুমকি।

এর আগে অক্টোবরে অভিনেত্রী ত্রিশা কৃষ্ণন, রাজনীতিক ও অভিনেতা এস. ভি. শেখর এবং সুরকার ইলাইয়ারাজার স্টুডিওতেও একই ধরনের বোমা হুমকি এসেছিল, যা তদন্তে সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়।

এদিকে, চলতি মাসের শুরুতে অভিনেতা বিজয় থালাপতির বাড়িতেও একই ধরনের হুমকির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তদন্ত কর্মকর্তাদের মতে, ইমেইল ও ফোনকলের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে।

চেন্নাই পুলিশ জানিয়েছে, ডিজিপি অফিস ও গ্রেটার চেন্নাই সিটি পুলিশের যৌথ তদন্তে হুমকির উৎস শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত এসব ঘটনার পেছনে কোনো সংগঠিত গোষ্ঠী বা নির্দিষ্ট উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026