1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

রোমে কর্মস্থলে যাওয়ার পথে বাংলাদেশি প্রবাসীর আকস্মিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইতালির রোমে কর্মস্থলে যাওয়ার পথে ইকবাল দেওয়ান (৩৮) নামে এক বাংলাদেশি প্রবাসীর আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। ইকবালের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার রহিমগঞ্জ এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই দিন সকাল ৯টার দিকে রোমের মেট্রো ‘এ’ লাইনে কর্মস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকবাল দেওয়ান। পাশের যাত্রীরা দ্রুত তাকে উদ্ধার করে রোমের সান জোভান্নি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হৃদ্‌যন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ইকবাল দেওয়ান দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। সহকর্মীরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় প্রবাসীরা জানান, সাম্প্রতিক সময়ে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের মধ্যে অধিকাংশের মৃত্যু হৃদ্‌রোগ ও উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণে হচ্ছে।

সামাজিক সংগঠনগুলোর নেতারা মনে করছেন, প্রবাসজীবনের অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাব এসব মৃত্যুর অন্যতম কারণ। তারা প্রবাসীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম আহার ও সচেতন জীবনযাপনের আহ্বান জানিয়েছেন।

এদিকে, ইকবাল দেওয়ানের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে কখন পাঠানো হবে, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026