1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, অন্য বোর্ডে যথারীতি চলবে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেলপথ নিমজ্জিত, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত এবং তেলের বাজারে অস্থিরতা পাহাড় ধসের শঙ্কা: সাজেক ভ্যালিতে পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, তীব্র উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য আরব সাগরে ৫ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচিতে আটকে পড়া ১০৮ পর্যটক নিরাপদে উদ্ধার আয়াতুল্লাহ খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে ইরানের রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা খাদ্যপণ্যের দাম কমায় জুনে সার্বিক মূল্যস্ফীতি হ্রাস সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বিশেষ সুবিধা নিলে ঋণ পাবেন না খেলাপিরা: আপিল বিভাগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ২২৬ বার দেখা হয়েছে

ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ আপাতত বহাল রইল। বিশেষ সুবিধা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন।

আদালত বিশেষ সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের আইনগত বৈধতার প্রশ্নে জারিকৃত রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। এ সময়ের মধ্যে ঋনখেলাপিরা বিশেষ সুবিধা ভোগ করলে অন্য কোন ব্যাংক থেকে আর ঋণ পাবেন না বলে জানিয়েছেন আদালত। আদেশের বিষয়টি জানান রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঋণখেলাপিরা মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা দশ বছর। এক্ষেত্রে প্রথম এক বছর কোনো কিস্তি দিতে হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের এই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। গত ২১ মে হাইকোর্ট ওই প্রজ্ঞাপনের ওপর স্থিতাবস্থা জারি করে।

আদালত বলেন, ওই প্রজ্ঞাপন ‘দুষ্টের পালন, শিষ্টের দমন’ এর মতো। হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে যারা ব্যাংক লুট করে ফেলল তাদেরকেই যেন আবার দুধ-কলা দিয়ে পোষা হচ্ছে। এই সুবিধা দেওয়ার মাধ্যমে ব্যাংক থেকে আরো এক লাখ কোটি টাকা নিয়ে যাবে।

হাইকোর্টের এই স্থিতাবস্থার আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটকারীর পক্ষে মনজিল মোরসেদ শুনানি করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026