1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

অতি গরমে বাড়ছে অসুখ বেশি আক্রান্ত বয়স্ক ও শিশুরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

সপ্তাহখানেক ধরেই তীব্র দাবদাহে অসহনীয় গরমে অস্থির হয়ে পড়েছে জনজীবন। কাঠফাটা রোদে ত্রাহি ত্রাহি অবস্থা। আবহাওয়ার এই রূপ পরিবর্তনে জ্বর, কাশি, ডায়রিয়া, চর্মরোগ, চিকেন পক্সসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পর্যাপ্ত পানি, স্যালাইন সেবন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন সংশ্লিষ্টরা। ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গরম এ বছর মাত্রা ছাড়াচ্ছে। খুব ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ, বাইরে দীর্ঘ সময় কাজ করেন এমন ব্যক্তি, মানসিক রোগী এবং হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত মানুষেরা বেশি ঝুঁকির মধ্যে আছেন। পরিবেশের তাপমাত্রা বেশি বাড়লে শরীরে পানিশূন্যতা, হিট ক্রাম্প, অবসাদ, হিটস্ট্রোক ইত্যাদি সমস্যা হতে পারে।’ তিনি আরও বলেন, ‘গরমে ঘামের মাধ্যমে প্রচুর লবণ ও পানি হারায় আমাদের ত্বক। এই পানির ঘাটতি পূরণ না করলে পানিশূন্যতা হতে পারে। এ রকম পরিস্থিতিতে বারবার পানি পান করতে হবে। এ সময় শসা, লেবু-পানি, ডাব ইত্যাদি ফল বেশি বেশি খাওয়া উচিত। সাধারণত এই মৌসুমে চিকেন পক্স রোগের বিস্তার হয়। এই ছোঁয়াচে রোগ নিয়ে ভয়ের কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। শিশুরা বেশি এ রোগে আক্রান্ত হয়, তাই তাদের দিকে নজর রাখতে হবে। আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে থাকতে হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026