1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণার ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণে সমঝোতা স্মারক স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১০১ বার দেখা হয়েছে

বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আজ ব্রিটিশ পাথে’র সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এখানে প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ঐতিহাসিক দলিলের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় মাল্টিমিডিয়া রিসোর্স লন্ডনের ব্রিটিশ পাথের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে শক্তিশালী করাও এই সমঝোতা স্মারকের লক্ষ্য।
সমঝোতা স্মারক অনুসারে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের অধীনে ‘স্বদেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ শক্তিশালীকরণ’ শীর্ষক একটি বিশেষ প্রকল্পের অধীনে ব্রিটিশ পাথে থেকে  ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ ও বাঙালি জাতিকে ধারাবাহিক নিপীড়ন থেকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধুর ২৩ বছরেরও বেশি সময় ধরে চলা সংগ্রামের মোট ১৫৬টি উচ্চ মানের ফুটেজ সংগ্রহ করবে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ডকুমেন্টারি এবং অডিও-ভিজ্যুয়াল সামগ্রীর অ-বাণিজ্যিক নির্মাণের জন্য ফুটেজগুলোও ব্যবহার করবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026