1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বাংলা নববর্ষে শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১০২ বার দেখা হয়েছে

বাংলা নববর্ষ ১৪৩০ বরণে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ‘বৈশাখ হোক নবজীবন ও অসাম্প্রদায়িকতার সেতুবন্ধন’ স্লোগানে এই শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
শুক্রবার পুরাতন ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে র‌্যালিটি শুরু হয়। সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া শোভাযাত্রায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026