1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 

ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েত উল্লাহর নেতৃত্বে এই গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে সকাল ১০টায় জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এতে দল মত নির্বিশেষে সকলে শ্রদ্ধা নিবেদন করেন। বীর মুক্তিযোদ্ধার পাশে ছিলেন পরিবারের সদস্যরা।

গার্ড অব অনার শেষে তার লাশ সোহরাওয়ার্দী উদ্যানে নেয়া হবে জানাজার জন্য। সেখানে বেলা আড়াইটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ নিয়ে যাওয়া হবে সাভার গণবিশ্ববিদ্যালয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026