1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

পাঁচ সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী যাঁরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক ৪১ জন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত রোববার শুরু হয়ে আজ বুধবার ফরম বিতরণ শেষ হয়।

আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, এই নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুরে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়ার পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৭ জন।

আগ্রহী প্রার্থীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে সিলেট। ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট সিটি করপোরেশনে মেয়র পদের জন্য।

বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ৭ জন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেকসহ ৪ জন মনোনয়ন ফরম কিনেছেন।

রাজশাহীতে আগ্রহী প্রার্থীর সংখ্যা সবচেয়ে কম। রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামানসহ তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ইসি ঘোষিত তফসিল অনুসারে, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে ১২ জুন। আর ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026