1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের গোপনীয় নথি ফাঁস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপনীয় নথি ফাঁস হলো। পেন্টাগন বলছে, এটা জাতীয় নিরাপত্তার পক্ষে চিন্তার। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন খোঁজার চেষ্টা করছেন, কোন দেশ বা ব্যক্তি এই তথ্য ফাঁস করেছে। ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ইসরায়েলের গোয়েন্দা শাখা-সহ অনেক বিষয়ে প্রচুর তথ্য ফাঁস হয়েছে।

পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিরক্ষা সচিবের সহকারী বলেছেন, এই লিক দেশের নিরাপত্তার পক্ষে খুবই বিপজ্জনক। তাই বিষয়টি রীতিমতো চিন্তার।

প্রতিক্রিয়া

প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় খতিয়ে দেখছে, কী ধরনের তথ্য বাইরে এসেছে এবং কোন দেশকে তা দেওয়া হয়েছে।

অনেক নথি অনলাইনে পোস্ট করা হয়েছে। সেগুলির সত্যতা যাচাই করা হচ্ছে। কিন্তু পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানিয়েছেন, এই তথ্যগুলো অত্যন্ত গোপন ও স্পর্শকাতর।

গত কয়েকদিন ধরে টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এবং অন্য সামাজিক মাধ্যমে সমানে এই সব তথ্য ফাঁস হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026