1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু, প্রধানমন্ত্রী উপস্থিত হজযাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি পদক্ষেপ গ্রহণ পেট্রোল সংকটে দেশের বিভিন্ন এলাকায় যানজট জ্বালানি তেল ক্রয়ে অ্যাপ চালুর পরিকল্পনা, সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নজর ফেসবুক পোস্টের অভিযোগে আটক নারী কর্মীর জামিন মঞ্জুর ভারত সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সরবরাহে আংশিক ঘাটতি, তবে সংকট তীব্র নয়: উপদেষ্টা

ভারতে মন্দিরে গাছ উপড়ে পড়ে নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

ভারতে ঝড়ের মধ্যে উপড়ে পড়া গাছচাপায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (৯ এপ্রিল) দেশটির মহারাষ্ট্রের আকোলায় একটি টিনের চালায় বিশাল আকৃতির গাছ পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৭ টার দিকে মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠানের সময় গাছ উপড়ে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। সেসময় প্রবল বৃষ্টি এবং জোরালো বাতাসের কারণে পুরানো একটি নিম গাছ টিনের শেডের ওপর ভেঙে পড়ে।
ঘটনার সময় ওই টিন শেডের নিচে বহু ভক্ত আশ্রয় নিয়েছিলেন। পুলিশ জানায়, শেডের নিচে চাপা পড়েন ৩৫ থেকে ৪০ জন এবং তাদের মধ্যে সাতজন প্রাণ হারিয়েছেন।
এই ঘটনায় আরও পাঁচজনকে আহত অবস্থায় আকোলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
এদিকে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026