1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বৈরুতে হিজবুল্লাহ ও হামাস নেতার বৈঠক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং হামাসের নেতা বৈরুতে এক বৈঠকে মিলিত হয়েছেন। ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিরোধের অক্ষের প্রস্তুতি’ নিয়ে তারা বৈঠকটি করেন।
রোববার হিজবুল্লাহর এক বিবৃতি থেকে এ কথা বলা হয়েছে।
গাজা শাসনকারী ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বুধবার থেকে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছেন। এর পরদিনই ইসরাইল ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দক্ষিণ লেবানন থেকে তার ভূখন্ডের দিকে ৩৪টি রকেট নিক্ষেপের জন্যে হামাসকে দায়ী করেছে। উপকূলীয় ছিটমহল থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছোঁড়ার পর শুক্রবার ভোরে তেলআবিব বাহিনী প্রতিশোধ হিসেবে দক্ষিণ লেবানন ও গাজা উভয়দিকে হামলা চালায়।
এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহের সাথে বৈঠককালে ইসমাইল হানিয়া উভয় গ্রুপের সদস্যদের মধ্যে সহযোগিতা এবং সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিরোধের অক্ষের প্রস্তুতি’ নিয়ে আলোচনা করেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026