চলতি মাসেই চালু হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ বিমানবন্দর থেকে বনানী সাড়ে ৭ কিলোমিটার উড়ালসড়ক। গাড়ি চলবে অন্তত ৮০ কিলোমিটার গতিতে। বদলে যাবে ঢাকার দৃশ্যপট। রাজধানীর যানজট কমাতে সহায়ক ভূমিকা রাখবে এ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন হলে দিনে অন্তত ৮০ হাজার যানবাহন চলাচল করবে নির্বিঘ্নে। থাকবে না কোনো সিগন্যাল। প্রকল্পের প্রথম অংশের কাজ এগিয়েছে ৯৫ শতাংশ। দ্বিতীয় অংশ বনানী-তেজগাঁওয়ের কাজ এগিয়েছে ৫০ শতাংশ। তৃতীয় অংশ তেজগাঁও-কুতুবখালীর কাজও এগিয়ে চলেছে পুরোদমে। এ প্রকল্প চালু হলে একদিকে যেমন যানজট কমবে, অন্যদিকে মূল্যবান কর্মঘণ্টাও সাশ্রয় হবে। পরিবহন খরচও কমে আসবে। এতে ঢাকা ও চট্টগ্রামে খাদ্যসহ অন্যান্য পণ্য পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে মনে করেন প্রকল্প-সংশ্লিষ্টরা। যার একটা ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামষ্টিক অর্থনীতিতে।বিস্তারিত