1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বঙ্গবাজারের ফুটপাতেই বসল অস্থায়ী মার্কেট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১২ বার দেখা হয়েছে

প্রতি বছর এ সময়ে জমজমাট থাকত বঙ্গবাজার। তৈরি পোশাকের অন্যতম পাইকারি ও খুচরা বাজার এটিও। কিন্তু সেই বাজারটি এখন ধ্বংসস্তূপ। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে লাগা আগুনে কমপ্লেক্সের চারটি মার্কেটের প্রায় ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে অনেকেই জীবন বাজি রেখে কিছু মালামাল বের করতে পেরেছিলেন। সেসব মালামালই এখন ব্যবসায়ীদের জীবিকার শেষ সম্বল। এই সম্বলটুকু নিয়েই ফুটপাতে দোকান নিয়ে বসেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (৮ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্ধারকর্মীরা এখনো উদ্ধারকাজ পরিচালনা করছেন। বঙ্গবাজার মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তরা এখনো রয়েছেন আশঙ্কায়। আগুনে পোড়া মালামাল প্রণদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নেয় সিটি করপোরেশন। যে টাকা বণ্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে।

এদিকে, ৫ দিনের মাথায় বঙ্গবাজার এলাকায়, এবার আগুন লাগে মালেকা মার্কেটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ৮টায় আগুনের এ খবর পান। এরপর দ্রুত ১৪টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করে। এরপর প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026