1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড দুই যুবকের সংশ্লিষ্টতা খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণে একটি সিসিটিভি ফুটেজ * শুরু থেকে ব্যবসায়ীদের অভিযোগ-‘পরিকল্পিত ঘটনা’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১০৮ বার দেখা হয়েছে

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই যুবকের সংশ্লিষ্টতা খুঁজছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ আগুনের পেছনে কারও না কারও হাত রয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শুরু থেকেই অভিযোগ করছিলেন।

তারা অভিযোগ করেন, এটি ‘পরিকল্পিত ঘটনা।’ তাদের উচ্ছেদ করতে কেউ পেছন থেকে আগুন লাগিয়ে থাকতে পারে। তাদের সেই অভিযোগের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে একটি সিসিটিভি ফুটেজ। এতে দেখা যায়, দুই যুবক মার্কেট থেকে মোটরসাইকেলে দ্রুত ‘পালিয়ে’ যাচ্ছে। ইউটিউবসহ বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে ওই ফুটেজ জুড়ে দিয়ে বলা হচ্ছে, ‘অগ্নিসংযোগ করে দ্রুততার সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করছে।’

এদিকে ওই দুই যুবকের সন্ধানে ও তাদের আটক করতে মাঠে নেমেছে তদন্তকারী সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। তারা অগ্নিকাণ্ডের আসল রহস্য বের করতে চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ে অনেক ‘প্লাস-মাইনাসের’ হিসাব রয়েছে। তাই এ নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা যাবে না।

এ বিষয়ে পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ যুগান্তরকে বলেন, যে দুই যুবকের ভিডিও ভাইরাল হয়েছে তাদের আমরা খুঁজছি। তিনি বলেন, বিষয়টি নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং কাউন্টার টেরোরিজম ইউনিট ব্যাপকভাবে কাজ করছে। বিষয়টি আমার বিভাগের অধীনে হলেও আমাকে প্রটোকল ডিউটি বেশি করতে হচ্ছে। ব্যবসায়ীদের নাম-তালিকা করতে করতেই সময় চলে যাচ্ছে। ব্যবসায়ীদের কীভাবে দ্রুত ব্যবসার সুযোগ করে দেওয়া যায়, কীভাবে তাদের পুনর্বাসন করা যায় সে বিষয়ে কাজ করছি। এসব কারণে আমি প্রযুক্তিগত কাজে মনোনিবেশ করতে পারছি না। যারা প্রযুক্তি নিয়ে কাজ করছেন তারা ভালো বলতে পারবেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026