1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১১২ বার দেখা হয়েছে

দুইজন সাবেক মন্ত্রী, সাতজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে আজ সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গৃহিত হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
যাঁদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়েছে তারা হলেন- প্রথম জাতীয় সংসদের তৎকালীন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী, নবম জাতীয় সংসদে ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আলী, সাবেক তথ্যমন্ত্রী ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক তথ্যমন্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী হাবিব উল্লাহ খান, অষ্টম জাতীয় সংসদে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের নওগাঁ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য সামসুল আলম প্রামানিক, অষ্টম জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোজাম্মেল হক, পঞ্চম জাতীয় সংসদের ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরী এবং তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদের ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026