1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে যত বাধা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১০৫ বার দেখা হয়েছে

রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন কত তা জানে না কেউ। ভবনের ফিটনেস যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেসব চিহ্নিত করা হয়নি। তবে বিভিন্ন প্রকল্পের আওতায় এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্রকৌশলগত পরীক্ষা করে কিছু ভবন, মার্কেট ও স্থাপনাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেসব ঝুঁকিপূর্ণ অবকাঠামো অপসারণও করা হচ্ছে না। কোনোটির ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ রয়েছে। আর সিটি করপোরেশন ও রাজউকের ঠেলাঠেলিতেও আটকা পড়েছে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ। দুই সিটি অপসারণের কথা বললেও কার্যত কেউ করে না।

গত মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজারে আগুনে সাতটি মার্কেট পুড়েছে। মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি মার্কেট। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, আট হাজার দোকান পুড়ে ক্ষতি হয়েছে হাজার কোটি টাকা। এ ঘটনার পর জানা যায়, ২০১৯ সালে ফায়ার সার্ভিস মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর ১০ বার তারা নোটিস দিয়েছিল। সিটি করপোরেশন মার্কেট অপসারণ করে বহুতল মার্কেট করতে চেয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা হাইকোর্টে রিট করলে সেটা স্থগিত হয়ে যায়।

এর আগে সাদেক হোসেন খোকা মেয়র থাকাকালে রাজধানীর আরেকটি বহুতল মার্কেট রায়েরবাজার পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু সেটিও অপসারণ করা যায়নি আদালতে মামলা করার কারণে।

আদালতে মামলা করা ছাড়াও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে যেসব বাধা রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চিহ্নিত করা নিয়ে ঠেলাঠেলি। রাজউক যেহেতু ভূমি ব্যবহার, নকশা ও ভবন ব্যবহারের অনুমতি দেয় সে কারণে তাদের চিহ্নিত করার কথা। অন্যদিকে চিহ্নিত হলেও অপসারণ নিয়ে একে অন্যের দিকে দায়িত্ব ঠেলে দেওয়ার ঘটনা ঘটে। চিহ্নিত করা কিছু স্থাপনা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন অপসারণ করবে করবে বলেও করছে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026