1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

আজ জাতীয় ক্রীড়া দিবস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২২৯ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল)। এ দিনে নানা কর্মসূচি হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এক বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বাংলাদেশ সচিবালয় প্রদক্ষিণ করে এনএসসিতে গিয়ে শেষ হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে এলিট একাডেমির ফুটবলারদের লাল ও সবুজ দলে বিভক্ত করে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে ৪টায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026