1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

সাকিবের পর মুশফিকের হাফসেঞ্চুরি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

দ্বিতীয় দিনের শুরুর চাপ সামলে দাপুটে ব্যাটিংয়ে দলকে ধীরে ধীরে খাদের কিনারা থেকে টেনে তুলছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এরই ধারাবাহিকতায় দারুণ ব্যাট করে অর্ধশতকের দেখা পেয়েছেন এই দুই টাইগার ক্রিকেটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৭০ রান। উইকেটে ৭৭ বলে ৫৩ রান করে মুশফিক ও ৭৪ বলে ৭৪ রান করে অপরাজিত আছেন সাকিব আল হাসান।

এর আগে মিরপুরে একমাত্র টেস্টে আগে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। শেষ বিকেলে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ৩৪ রান।

অস্বস্তি নিয়ে দিন শেষ করা টাইগাররা আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করলে দেখেশুনেই খেলতে থাকেন দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তবে পরক্ষনেই দৃশ্যপট পাল্টে সাজঘরের পথ ধরেন মুমিনুল।

অ্যাডায়ারের বল শাফল করে ফ্লিক করতে গিয়ে লেগ স্টাম্প উপড়ে যায় এই বাঁহাতির। ৩৪ বলে চারটি চারের মারে ১৭ রান করে আউট হন মুমিনুল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026