1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

‘ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১০৭ বার দেখা হয়েছে

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

তিনি আজ বুধবার পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে। তবে এটাও দেখবার বিষয় কিছু লোক হঠাৎ করে এসে লাঠিসোঠা নিয়ে ফায়ার সার্ভিসের অফিসে হামলা করেছে। তারা ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে ব্যাহত করেছে। এদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘অনেক উন্নত দেশ থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো। জনগণের সমর্থনই সরকারের মূল শক্তি।’

তিনি বলেন, ‘দেশি ও বিদেশি সকল বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতুর নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ।’

অনুষ্ঠানে চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ঋণের ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ কোটি টাকার চেক অর্থ বিভাগের কাছে তুলে দেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026