1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বৃহস্পতিবার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় বসবে অধিবেশন। এর আগে ২১ মার্চ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেন।

এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন এবং জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন। চার থেকে পাঁচ কার্যদিবসের মতো চলতে পারে এই অধিবেশন।

বিশেষ এই অধিবেশন শুরুর পরের দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তব্য দেবেন। এ ছাড়াও ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব এনে তা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা প্রস্তাবটি উত্থাপন করবেন।

স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। সে অনুযায়ী ৭ এপ্রিল ৫০ বছর পূর্ণ হবে জাতীয় সংসদের। এ প্রসঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘১৯৭৩ সালের ওইদিন জাতীয় সংসদের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে আমরা বর্তমান জাতীয় সংসদের ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি। এ কারণে ৭ এপ্রিল আমাদের জাতীয় সংসদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।’

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরুর পর যথারীতি ওইদিন শোকপ্রস্তাব উত্থাপন ও গ্রহণসহ দিনের নিয়মিত কার্যসূচির মধ্য দিয়ে বৈঠক শেষ হবে। পরদিন ৭ এপ্রিল শুক্রবার শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম। এদিন বৈঠক বসবে বিকালে। এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তব্য দেবেন।

এ ছাড়া সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এদিন প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা স্মারক ডাকটিকিট উন্মুক্ত করবেন। পরদিন ৮ এপ্রিল সকাল ১১টায় অধিবেশন শুরু হবে। এদিন সংসদনেতা হিসেবে শেখ হাসিনা ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন এবং এর ওপর বক্তব্য দেবেন। তার বক্তব্যের পর সরকার ও বিরোধী দলসহ অন্য সদস্যদের আলোচনার সুযোগ দেওয়া হবে। ৮ ও ৯ এপ্রিল দুই দিন আলোচনা শেষে সাধারণ প্রস্তাবটি গ্রহণ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026