1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

আগুন লাগা মার্কেটটি ২০১৯ সালেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবাজারে আগুনে পুড়ে ছাই হওয়া মার্কেটের ভবনটি ২০১৯ সালেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, মার্কেট সংশ্লিষ্টদের ১০ বার নোটিশ দিলেও তারা তা মানেননি।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস অধিদফতরের গেটে এক ব্রিফিংয়ে এই কথা বলেনতিনি

এ সময় ফায়ার সার্ভিসের সদর দফতরে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা তো আপনাদের জন্যই জীবন দিচ্ছি, এরপরও কেন আমাদের ওপর আঘাত এলো। কারা ফায়ার সার্ভিসের ওপর আঘাত করল তা আমার বোধগম্য নয়।

ফায়ার ডিজি বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের আটজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা ক্রিটিকাল।

তিনি বলেন, প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুনের ভয়াবহতা বেড়েছে, বেগ পেতে হয়েছে আগুন নেভাতেও।

আগুন লাগার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026