1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

আইপি টিভিকে সংবাদ প্রচার না করার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১০৯ বার দেখা হয়েছে

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী ইন্টারনেট প্রোটোকল (আইপি) টিভিগুলোকে সংবাদ প্রচার না করার নির্দেশ দিয়েছে সরকার। নীতিমালা অমান্য করে কোন কোন আইপি টিভি সংবাদ প্রচার করায় সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই নির্দেশনা দেয়।

সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী আইপি টিভিগুলো কোনো রকম সংবাদ প্রচার করতে পারবে না। লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি এ নীতিমালা লংঘন করে সংবাদ প্রচার করছে।

‘এ পরিপ্রেক্ষিতে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) লংঘনকারী আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নীতিমালা অমান্য করে যেসব আইপি টিভি সংবাদ প্রচার করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

সোমবার দুপুরে দুপুরে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, নীতিমালা অনুযায়ী কোন আইপি টিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারে না। নীতিমালা অনুযায়ী আইপি টিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করা নিয়ম বহির্ভূত, আমি শুধু এটি মনে করিয়ে দিলাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026