1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রার ভূমিকম্প

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার এটি আঘাত হানে। ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ৭ দশমিক ২ ছিল বলে জানিয়েছে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, নিউ গায়েনায় ৭ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। এর গভীরতা ছিল ৬২.৬ কিলোমিটার।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪ মিনিটে ভূমিকম্পটি ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদের ৮০ কিলোমিটার (৪৯.৭১ মাইল) গভীরে ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ২৪৯ কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলীয় হাইল্যান্ড প্রদেশের একজন বাসিন্দা একে ‘শক্তিশালী’ ভূমিকম্প উল্লেখ বলেছেন, এটি প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: রয়টার্স।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026