1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। ১৬তম বছরের মতো এবার পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন।’

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষে রবিবার (২ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ সচিব জাহাঙ্গীর আলম। এছাড়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বিশেষ অতিথি থাকবেন।

দিবসটি পালনের অংশ হিসেবে সচিবালয়সহ সব সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় ১ এপ্রিল সন্ধ্যা থেকে দুই রাত নীল বাতি প্রজ্বলন করা হচ্ছে। বিদেশে বাংলাদেশ দূতাবাস/মিশনগুলোতেও নীল বাতি প্রজ্বলন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ বছর অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় পাঁচটি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026