1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকাল ৮টায় কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে টিকিট বিক্রি শুরু হয়। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ অনলাইন বা কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যাবে। অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকছে না।

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে গত ২২ মার্চ এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের লক্ষ্যে ১ এপ্রিল ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এরপর ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিট ব্যবস্থা কার্যকরী হবে।

এদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি আগামী ৭ এপ্রিল থেকে শুরু করার কথা রয়েছে। এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পেতে যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে।

টিকিট কাটতে রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে NID/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026