1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতিনিয়েছেন।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণদিকের অঙ্গরাজ্য আরকানসাসে স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) আঘাত হেনেছে একটি শক্তিশালী টর্নেডো। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। অপরদিকে উত্তর দিকের ইলিনয় রাজ্যে ঝড়ের কবলে পড়ে উড়ে গেছে একটি থিয়েটারের ছাদ। এতে ১ জন নিহত হওয়ার পাশাপাশি ২৮ জন আহত হয়েছেন।

শনিবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইলিনয়ে থিয়েটারের ছাদটি যে সময় উড়ে যায়, তখন সেখানে একটি কনসার্ট চলছিল। গান চলায় থিয়েটারটি মানুষে পরিপূর্ণ থাকায় হতাহতের পরিমাণও বেশি হয়েছে।
আরকানসাসে টর্নেডোটি আঘাত হানে শুক্রবার বিকেলে। রাজ্যটির গভর্নর সারাহ হুকাবে সান্ডার্স বলেছেন, এই টর্নেডোর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ।

গভর্নর সান্ডার্স জানিয়েছেন, দু’জন নিহত হয়েছেন আরকানসাসের ওয়েন শহরে। অপরদিকে রাজ্যটির রাজধানী লিটল রকের পাশের শহর পুলাস্কি কাউন্টির একজন কর্মকর্তা ওই এলাকায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: এএফপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026