1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে শুনছি: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১১৬ বার দেখা হয়েছে

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে করা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এখন পর্যন্ত দু-তিনটির খবর জানি, আরও মামলা হচ্ছে, আমরা শুনছি।’ বৃহস্পতিবার (৩০মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে প্রথম আলো ও একাত্তর টেলিভিশনের তথ্যের জন্য সিআইডি তাকে (প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান) জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল। জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়ার পর বিভিন্ন স্থানে আরও মামলা হয়েছে, সেসব মামলায় তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।

তখন সাংবাদিকেরা জানতে চান কয়টি মামলা হয়েছে? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত দু-তিনটির খবর জানি, আরও মামলা হচ্ছে, আমরা শুনছি। এখনো আমাদের কাছে আসেনি।’

উল্লেখ্য, গতকাল বুধবার ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডির সদস্য পরিচয়ে তুলে নিয়ে আসা হয়। এরপর ২০ঘণ্টা ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সিআইডির পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

 

তাকে তুলে আনার পর জানা যায়, তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। এর ২৪ ঘণ্টার মাথায় একই অভিযোগ এনে তার বিরুদ্ধে রমনা থানায় একই আইনে আরেকটি মামলা হয়। দ্বিতীয় মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়। তবে পুলিশ দাবি করছে, শামসুজ্জামানকে বুধবার দিবাগত রাতে ঢাকায় অভিযান চালিয়ে কয়েক ঘণ্টা আগে রমনা থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এরপর আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026