1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: সেই যুগ্মসচিবের বিরুদ্ধে তদন্ত শুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

র‌্যাব হেফাজতে নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হকের দায় আছে কিনা, সে বিষয়ে তদন্ত শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে নওগাঁ জেলা প্রশাসক থেকে প্রাথমিক তদন্ত রিপোর্ট পাওয়া গেছে। অধিকতর তদন্তের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তদন্ত করা হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবারের মধ্যে এই প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, নওগাঁ থেকে ঘটনার প্রাথমিক প্রতিবেদন পেয়েছি। এনামুল হক যেহেতু রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত, সে জন্য ওই অফিস থেকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছি। আজকের মধ্যেই এ প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান তিনি।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যুগ্ম সচিব এনামুল হক কারও বিরুদ্ধে মামলা করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে সচিব জানান, সব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত প্রতিবেদনের পর। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা তদন্ত প্রতিবেদনের পর জানা যাবে।

জেসমিনের মৃত্যুর ঘটনায় এনামুলের ভূমিকা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

এনামুল হক নিজেই একটি মামলার আসামি। এক নারীর দায়ের করা মামলায় তার বিচার চলছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান ও জেসমিনের স্বজনদের অভিযোগে জানা গেছে, এনামুল হক নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে নওগাঁর সদর উপজেলার ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনকে র‌্যাবের হাতে তুলে দেন। মামলা ছাড়াই জেসমিনকে তুলে নিয়ে যাওয়ার পর র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026