1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১০

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি জানান, আগুন লাগার পর ফেরি থেকে ২৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। দক্ষিণ মিন্দানাও উপকূলরক্ষী বাহিনীর প্রধান কমোডর রাজার্দ মারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে আগুনের সূত্রপাত হওয়ায় নয়জন আহত হয়েছেন।

ফেরিটির যাত্রী ধারণ ক্ষমতা ৪৩০ জন। কোস্ট গার্ডের শেয়ার করা ছবিতে দেখা গেছে, ‘এমভি লেডি মেরি জয় থ্রি’ তে পানি ছিটানো হচ্ছে। অপরদিকে উদ্ধার হওয়া যাত্রীদের তীরে নিয়ে যাওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, তারা তদন্ত ও নিরাপত্তা মূল্যায়নে সহযোগিতা করছে। পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ আছে কিনা তা পরীক্ষা করে দেখছে। ফিলিপাইন ৭ হাজার ৬০০ টিরও বেশি দ্বীপের একটি দেশ।

কিন্তু দেশটির একটি দুর্বল সামুদ্রিক সুরক্ষা রেকর্ড রয়েছে, অনেক পুরানো জাহাজ এখনও ব্যবহৃত হয় এবং প্রায়শই অতিরিক্ত যাত্রী বহন করে। গত বছরের মে মাসে দ্রুতগতির একটি ফেরিতে আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়। ওই ফেরিতে ১৩৪ জন যাত্রী ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026