1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

হোঁচট খেল ব্রাজিল, টিকে রইল আর্জেন্টিনার স্বপ্ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১১৮ বার দেখা হয়েছে

‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে টানা দুই জয়ের পর হোঁচট খেল ১১ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের ড্রতে টুর্নামেন্টে এখনো টিকে রয়েছে আর্জেন্টিনার যুবারা।

বৃহস্পতিবার স্বাগতিক কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে কলম্বিয়ার যুবাদের মুখোমুখি হয় ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে পেরু ও আর্জেন্টিনার যুবাদের বিপক্ষে জয় পাওয়ায় ফুরফুরে মেজাজেই মাঠে নামে ব্রাজিলের যুবারা। তবে এদিন নিজেদের হ্যাটট্রিক জয় তুলে নিতে ব্যর্থ হন আন্দ্রে সান্তোসরা।

পুরো ম্যাচে দুদলই সমানতালে লড়ে। ম্যাচে কলম্বিয়াকে প্রথমে লিড এনে দেন গুস্তাবো মলানো। ম্যাচের ৩১ মিনিটে দুর্দান্ত এক গোল করেন তরুণ এই ফুটবলার। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

ম্যাচের ৪৪ মিনিটে ব্রাজিলকে ম্যাচে ফেরান সান্তোস। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচ ড্র হওয়ায় টুর্নামেন্টে এখন আশা টিকে রয়েছে আর্জেন্টিনার। এ ক্ষেত্রে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com