1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পিএসজির দুর্দান্ত জয়; একাই পাঁচ গোল করলেন এমবাপ্পে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

ফ্রান্স ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ফরাসি কাপের শেষ বত্রিশে ষষ্ঠ সারির দল পি দে ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। যেখানে পাঁচ গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।

 

 

 

এদিন বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তার অনুপস্থিতিতে একাই প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করলেন এমবাপ্পে।শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ক্যাসেল মাত্র ২৯ মিনিট ধরে রাখতে পেরেছিল পিএসজিকে। ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টায় যাওয়ার আগেই এমবাপ্পে করেন প্রথম গোল। ৩৪ মিনিটে আরেকটি। মাঝে নেইমার ৩৩ মিনিটে স্কোর ২-০ করেছিলেন।প্রথমার্ধে মাত্র ১১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে।

 

ওখানেই থামেননি এমবাপ্পে। ৫৬ ও ৭৯ মিনিটে গোল করে প্রথম পিএসজি খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েন তিনি। ডাবল হ্যাটট্রিক করতে পারতেন এমবাপ্পে, কিন্তু দেরিতে শট নেওয়ায় প্রতিপক্ষ ব্লক করে।মাঝে ৬৪ মিনিটে অন্য গোলটি করেন কার্লোস সোলার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026