1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বহাল, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে: আইনমন্ত্রী নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ সরকারের বেসরকারি বিনিয়োগে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরাল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী সবুজ ও টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

১১ মাসে ইউক্রেনে ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহতের দাবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ নামে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে বিগত ১১ মাসে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে রুশ এই আগ্রাসনে ৯ হাজারেরও বেশি বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছে। তাদের মধ্যে ৪৫৩ জন শিশু।

 

 

 

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ একজন সহযোগী এই তথ্য প্রকাশ্যে আনেন।প্রতিবেদনে বলা হয়েছে, হেড অব দ্য ইউক্রেনীয়ান প্রেসিডেন্সিয়াল স্টাফ আন্দ্রি ইয়ারমাক মঙ্গলবার ডাভোসের সুইস রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দেন।

 

 

 

সেখানে তিনি বলেন, “আমরা রাশিয়ান হানাদারদের সংঘটিত ৮০ হাজার অপরাধ নথিভুক্ত করেছি। রুশ হামলার শুরু থেকে ৯ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশুও রয়েছে।তিনি আরও বলেন, “আমরা অপরাধ-নির্যাতন বা জীবন কেড়ে নেওয়ার একটি ঘটনাও ক্ষমা করব না। প্রতিটি অপরাধীকে জবাবদিহি করা হবে। ”

 

 

 

আন্দ্রি ইয়ারমাক বলেন, রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসের জন্য রাশিয়ার রাজনৈতিক নেতাদের বিচার এবং ক্ষতিপূরণের জন্য ইউক্রেন একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চায়।

 

 

 

অবশ্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত সোমবার জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৭ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026