1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিজস্ব উদ্যোগে ব্যবস্থা না নিতে রিয়াদ দূতাবাসের সতর্কবার্তা শ্রমবাজার বহুমুখীকরণ ও দক্ষতা উন্নয়নে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ টেলিটক বিক্রি করা হবে না, আধুনিকায়নের উদ্যোগ সরকারের পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ অঙ্গীকার স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নারী উন্নয়ন ও শিশু সুরক্ষায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রতিশ্রুতি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়ু দূষণের কারণে আয়ু কমছে বাংলাদেশিদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে ভারতের নয়া দিল্লী। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের আয়ু কমছে।

বায়ূ দূষণ নিয়ন্ত্রণ না করার কারণে ঢাকায় বসবাসকারীদের গড় আয়ু ৭ দশমিক ৭ কমেছে। অর্থাৎ বায়ু দূষণ না থাকলে গড়ে ঢাকাবাসী আরও প্রায় ৮ বছর বেশি বাঁচতেন।

মঙ্গলবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বায়ু দূষণের এই সূচকের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি দূষণের শিকার পাঁচ দেশের চারটিই দক্ষিণ এশিয়ায়। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে ভারতের নয়া দিল্লি। ভারতের পরই রয়েছে বাংলাদেশ।

গবেষণায় বলা হয়েছে, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী দূষণের মাত্রা কমানো যেত তাহলে পুরো বাংলাদেশের মানুষ গড়ে আরও ৫.৪ বছর বেশি বাঁচতেন।

মঙ্গলবার প্রকাশিত এই গবেষণা ধরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৯৭ শতাংশ মানুষ এমন এলাকায় বসবাস করছে, যেখানে বায়ু দূষণের মাত্রা সহনীয় সীমা ছাড়িয়ে গেছে। নেপালে বায়ু দূষণের কারণে গড় আয়ু কমেছে ৫ বছর। পাকিস্তানে গড় আয়ু কমেছে ৪.২ বছর।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট বায়ুদূষণের ২৫ শতাংশ হয়ে থাকে ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান—এই চার দেশ থেকে।

সূত্র: রয়টার্স, এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (শিকাগো বিশ্ববিদ্যালয়)

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026