1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিজস্ব উদ্যোগে ব্যবস্থা না নিতে রিয়াদ দূতাবাসের সতর্কবার্তা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

প্রবাস ডেস্ক

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগের ক্ষেত্রে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও তাকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) দূতাবাস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদি আরবে অবস্থানকালে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সন্দেহ হলে কিংবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে প্রবাসীরা যেন আইন নিজের হাতে তুলে না নেন। এ ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দেশটির জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ অথবা ‘৯১১’-এ যোগাযোগ করে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

রিয়াদ দূতাবাস সুস্পষ্টভাবে জানিয়েছে, অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও কোনো ব্যক্তিকে ব্যক্তিগত উদ্যোগে আটক রাখা কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত বা নির্যাতন করা সৌদি আরবের প্রচলিত আইনে অত্যন্ত গুরুতর এবং দণ্ডনীয় অপরাধ। এ ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বিজ্ঞপ্তিতে সৌদি আরবের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং যেকোনো ধরনের আইনি জটিলতা এড়াতে সব প্রবাসী বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026