1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ অঙ্গীকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আজ মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল এক সৌজন্য সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ, ভাঙন প্রতিরোধ, প্রযুক্তিগত সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি নেদারল্যান্ডসকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের ভূ-প্রাকৃতিক বৈচিত্র্য এবং ব-দ্বীপ অঞ্চলের জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, জলবায়ু সহনশীল কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং যৌথ গবেষণার ক্ষেত্র প্রসারে নেদারল্যান্ডসের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের দীর্ঘদিনের সুনির্দিষ্ট দাবি ও প্রত্যাশা পূরণে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ অনুমোদন করা হয়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের পানিসম্পদ ব্যবস্থাপনা ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রস্তাবিত ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করার কাজ চলছে। সমীক্ষা শেষ হলে অচিরেই এই মেগা প্রকল্প চূড়ান্ত অনুমোদন লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় অংশ নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী কারিগরি সহযোগিতার লক্ষ্যে নেদারল্যান্ডসের সঙ্গে প্রথম সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিলেন। সেই সময় থেকে শুরু হওয়া এই অংশীদারিত্ব বাংলাদেশের জলমহাল ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে ডাচ সরকারের এই ঐতিহাসিক সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল বাংলাদেশের প্রস্তাবনাসমূহকে স্বাগত জানিয়ে বলেন, ভৌগোলিক অবস্থান ও ব-দ্বীপ প্রকৃতির কারণে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের জলবায়ুগত চ্যালেঞ্জগুলো অভিন্ন। বাংলাদেশ যেভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করছে তা প্রশংসনীয়। ডাচ সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী ও টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, নদীর তীর সংরক্ষণ এবং ভাঙন প্রতিরোধে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদানে অত্যন্ত আগ্রহী। বাংলাদেশের সার্বিক উন্নয়নে ডাচ সরকারের সহযোগিতা আগামীতেও আরও বেগবান হবে বলে তিনি নিশ্চয়তা প্রদান করেন।

উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষ ডাচ ডেল্টা প্ল্যানের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026