1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেলপথ নিমজ্জিত, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত এবং তেলের বাজারে অস্থিরতা পাহাড় ধসের শঙ্কা: সাজেক ভ্যালিতে পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, তীব্র উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য আরব সাগরে ৫ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচিতে আটকে পড়া ১০৮ পর্যটক নিরাপদে উদ্ধার আয়াতুল্লাহ খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে ইরানের রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা খাদ্যপণ্যের দাম কমায় জুনে সার্বিক মূল্যস্ফীতি হ্রাস সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ফ্রান্সে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩১১ বার দেখা হয়েছে

ফ্রান্সের আলপসে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজনসহ পাঁচ পর্যটক নিহত হয়েছেন। ফরাসি উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শনিবার বিকেলে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুড়ে যাওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে চারজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফরাসি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ৬০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কীভাবে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ল তা জানার গ্রেনোবল প্রসিকিউটররা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।

Powered by Ad.Plus

এদিকে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, মৃতদের মধ্যে একজন পাইলট রয়েছেন। বাকি চারজন একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

পর্যটকবাহী ছোট উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০ মিটার ওপরে একটি গ্রামে বিধ্বস্ত হয়েছে বলে অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
গত বছরের জুনে এ রকম চার আসনের ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল ফ্রান্সের উত্তরাঞ্চলের লিলি শহরের কাছে। ওই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026