1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, অন্য বোর্ডে যথারীতি চলবে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেলপথ নিমজ্জিত, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত এবং তেলের বাজারে অস্থিরতা পাহাড় ধসের শঙ্কা: সাজেক ভ্যালিতে পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, তীব্র উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য আরব সাগরে ৫ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচিতে আটকে পড়া ১০৮ পর্যটক নিরাপদে উদ্ধার আয়াতুল্লাহ খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে ইরানের রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা খাদ্যপণ্যের দাম কমায় জুনে সার্বিক মূল্যস্ফীতি হ্রাস সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে: জাতিসংঘ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৬৩ বার দেখা হয়েছে

ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের কারণে আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ কথা বলেন।

তিনি বলেন, এই যুদ্ধে মূল্য বৃদ্ধির কারণে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইউক্রেন যদি যুদ্ধ শুরুর আগের মাত্রায় রপ্তানি ফের শুরু করতে না পারে, তা হলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে; আর সেই দুর্ভিক্ষ কয়েক বছর চলবে।

এই যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দর থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে। এসব বন্দর থেকে একসময়ে বিপুল পরিমাণ সূর্যমুখী তেল, ভুট্টা ও গমের মতো খাদ্যশস্য রপ্তানি হয়েছে। এতে বৈশ্বিক সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং এর বিকল্পগুলোর দাম বেড়ে গেছে।

জাতিসংঘের তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় এই বছর বিশ্বে খাদ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে।

গুতেরেস বলেন, এই সংঘাত লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থায় নিয়ে গেছে, এর জেরে অপুষ্টি, গণক্ষুধা এবং দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা যদি যৌথভাবে এগিয়ে আসি, তা হলে পৃথিবীতে যথেষ্ট খাবার আছে। কিন্তু এ সমস্যা যদি আজই সমাধান না করি, তা হলে আমরা সামনের মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির মুখোমুখি হব।

সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026