1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, অন্য বোর্ডে যথারীতি চলবে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেলপথ নিমজ্জিত, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত এবং তেলের বাজারে অস্থিরতা পাহাড় ধসের শঙ্কা: সাজেক ভ্যালিতে পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, তীব্র উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য আরব সাগরে ৫ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচিতে আটকে পড়া ১০৮ পর্যটক নিরাপদে উদ্ধার আয়াতুল্লাহ খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে ইরানের রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা খাদ্যপণ্যের দাম কমায় জুনে সার্বিক মূল্যস্ফীতি হ্রাস সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ভ্যাপসা গরম আরও কয়েকদিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৭৭ বার দেখা হয়েছে

এরই মধ্যে চাঁদপুর, রাজশাহী, খুলনা ও যশোর জেলার ওিপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

আবহাওয়ার পূর্বাভাসে বলছে, হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার পর্যন্ত রাজধানী থাকবে ভ্যাপসা গরম।

রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় ১৮ (মে) বুধবার সকাল পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভ্যাপসা গরমে প্রায় বিপর্যস্ত জন-জীবন। এরই মধ্যে সারাদেশে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। রাজধানীতেও তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রির ওপরে।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি বেশি বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শরীরের পানির শুন্যতা মেটাতে অনেকেই পান করছে ডাবসহ নানা পানীয়।

রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বুধবার সকাল পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে ঢাকাতে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। ফলে শিগগিরি কমছে না গরম। আর চাঁদপুরসহ দেশের পশ্চিমাঞ্চলের কয়েক জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

বৃহস্পতিবার (১৯ মে) পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে দিন ও রাতের তাপমাত্রাও থাকবে প্রায় অপরিবর্তিত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026