1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, অন্য বোর্ডে যথারীতি চলবে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেলপথ নিমজ্জিত, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত এবং তেলের বাজারে অস্থিরতা পাহাড় ধসের শঙ্কা: সাজেক ভ্যালিতে পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, তীব্র উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য আরব সাগরে ৫ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচিতে আটকে পড়া ১০৮ পর্যটক নিরাপদে উদ্ধার আয়াতুল্লাহ খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে ইরানের রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা খাদ্যপণ্যের দাম কমায় জুনে সার্বিক মূল্যস্ফীতি হ্রাস সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

লিবিয়ার প্রধানমন্ত্রীর ওপর বন্দুক হামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহর ওপর বন্দুক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে তিনি অক্ষত রয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে তার ওপরে এই হামলা চালায়। প্রধানমন্ত্রী আবদুল হামিদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাসভবনে ফেরার সময় প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহের গাড়িবহরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এটিকে স্পষ্টতই পরিকল্পিত একটি হত্যাচেষ্টা বলে উল্লেখ করেছে সূত্রটি। বন্দুক হামলার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, তারা এই হামলার ঘটনার কোনো ছবি বা ভিডিও ফুটেজ পায়নি এমনকি হামলার পরবর্তী অবস্থারও কোনো ছবি বা ফুটেজ তাদের হাতে আসেনি। এছাড়া প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহকে হত্যাচেষ্টার প্রত্যক্ষদর্শী কোনো ব্যক্তির সঙ্গেও তারা কথা বলতে পারেনি।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন লিবিয়ার প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাগা। যদিও সেসময় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

২০১১ সালে আরব বসন্তের প্রভাবে বিক্ষোভ ও গৃহযুদ্ধে লিবিয়ার দীর্ঘদিনের একনায়ক শাসক মুয়াম্মার আল-গাদ্দাফির ক্ষমতাচ্যুতি ও নিহত হওয়ার পর দেশটি দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে।

জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার রাজধানী ত্রিপোলিসহ দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে বেনগাজিকে কেন্দ্র করে মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী দেশটির পূর্বাঞ্চলের দখল নেয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026