1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৪০২ জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ১৮৬ বার দেখা হয়েছে

বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৪০২ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে তিন হাজারের বেশি। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনে।

একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ৩২ লাখ ১৭ হাজার ৭৫৭ জন। আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত বেড়েছে ১২ লাখের বেশি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫৫৮ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃত্যুতে এরপরই রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেনের মতো দেশগুলোর অবস্থান।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৪৬৭ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন এবং মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনের।

দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকলেও প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরও ২ হাজার ৩৮৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৩৩৪ জন এবং মারা গেছেন ৮ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১২ লাখ ৪১ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৭ হাজার ৪৪৮ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৪ হাজার ৮৭৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ৩৮২ জন। এসময়ে ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩৩৮ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026