1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ২৩৩ বার দেখা হয়েছে

DESH MEDIA NEWS:

(১২ এপ্রিল ) :

দশম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, শেখ আফিল উদ্দিন, মুহাঃ গোলাম মোস্তফা বিশ^াস, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এবং শামছুন নাহার বেগম (এড্ভোকেট) বৈঠকে অংশগ্রহণ করেন।

উন্নত টেকসই মৎস্য সেক্টর নিশ্চিত কল্পে একোয়া প্রোডাক্টসমূহ বিদেশী জাতের মৎস্যবীজ, মৎস্যখাদ্য, ভিটামিন, এনজাইমের গ্রোথ প্রোডাক্ট আমদানি, সম্ভাবনা ও উন্নয়ন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় সাংগঠনিক কাঠামো সংস্কার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বিদেশী জাতের মৎস্যবীজ, মৎস্যখাদ্য, ভিটামিন, এনজাইম এবং গ্রোথ প্রোডাক্ট আমদানির বিষয়ে মৎস্য অধিদপ্তরের অনুমোদন প্রক্রিয়া সহজিকরণের সুপারিশ করা হয়। মৎস্য অধিদপ্তর সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আমদানিনীতি আদেশসহ অন্যান্য বিধিমালা হালনাগাদ করার সুপারিশ করে কমিটি। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঔষধ পরীক্ষার সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি রাখার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

খামারিদের স্বল্পসুদে যে ঋণ প্রদান করা হয়, সে বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের সুপারিশ ব্যতীত কোন খামারিকে ঋণ প্রদান না করার বিষয়ে কমিটি সুপারিশ করে। প্রত্যন্ত অঞ্চলে প্রাণিসম্পদের সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গবাদি পশুর রোগব্যাধি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল নিয়োগের জন্য যে পদ সৃজন করা হয়েছে সে জনবলের প্রস্তাবটি অনুমোদনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যহত রাখার সুপারিশ করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026