1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৫৫ লাখ ২ হাজার ৭০৬ জন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ১৯৩ বার দেখা হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৫ লাখ ২ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত ৩০ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে।

রোববার (৯ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৩০ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ১২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মৃত্যু বেড়ে ৫৫ লাখ ২ হাজার ৭০৬ জনে দাড়িয়েছে। সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ১০১ জন।

এতে আরও বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৬ কোটি ৯৫ লাখ ৪ হাজার ২৮ জন এবং মারা গেছেন ৮ লাখ ৫৯ হাজার ৪৬ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৪ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ৭৯০ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।  স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী,  দেশে ভাইরাসটিতে এখন পর্যন্ত  ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026