1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর ঘোষণা: শিগগিরই খুলছে জুলাই জাদুঘর

আগামী ১৬ জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ১৫৯ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন আগামী ১৬ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। আজ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশনের শুরুর দিন ভাষণ দেবেন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে এ অধিবেশন একটু দীর্ঘ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির ভাষণ ছাড়াও এ অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপন এবং পাস করারও কথা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস চলে ২৮ নভেম্বর একাদশ সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। এই অধিবেশনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় এ বষিয়ে প্রস্তাব (সাধারণ) উত্থাপন করেন। পরবর্তীতে এর ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের উপনেতা, চিফ হুইপসহ সংসদ সদস্যগণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় ৫৯ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ১৪ ঘণ্টা ৪৮ মিনিট আলোচনা হয়।

এ ছাড়া ওই অধিবেশনে সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য ইউনেসকো থেকে বঙ্গবন্ধু পুরস্কার প্রবর্তন এবং প্রদান করায় ১৪৭ বিধিতে সংসদে সাধারণ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। এ ছাড়া পঞ্চদশ অধিবেশনে মোট ৯টি সরকারি বিল পাস হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026