1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১ ও নিখোঁজ ১; সাজেক থেকে ৫৭১ পর্যটক উদ্ধার ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের ‘নতুন চক্রান্তের’ তথ্য দিয়েছে ইসরাইল উচ্চশিক্ষা খাতে গবেষণা জোরদারে কেন্দ্রীয় রিপোজিটরি করার পরিকল্পনা ইউজিসির আগামী ৫ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশনা, আলিম পরীক্ষা চলাকালীন শনিবারেও অফিস খোলা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ: নৌবাহিনীর আধুনিকায়ন ও জাহাজ নির্মাণে যৌথ সহযোগিতার ওপর জোর দেশে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিশরের রাষ্ট্রদূতের বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা এবং যৌথ ড্রোন কারখানা স্থাপনের ঘোষণা

বাংলাদেশকে দেওয়া সামরিক অনুদান ব্যয়ের বিস্তারিত জানতে চায় যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪২২ বার দেখা হয়েছে

কূটনৈতিক রিপোর্টার

এ পর্যন্ত সামরিক খাতে যুক্তরাষ্ট্র যে সহায়তা দিয়েছে তা কোথায়, কীভাবে ব্যয় হয়েছে তার তথ্য চেয়েছে বাইডেন প্রশাসন। এ নিয়ে ৩১শে ডিসেম্বরের মধ্যে ওয়াশিংটনকে জানাতে হবে। ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র মানবজমিনকে রাতে এ তথ্য নিশ্চিত করেছে। অর্থাৎ মার্কিন অনুদান কোন বাহিনী পায় এবং কীভাবে ব্যয় হয়, সে সম্পর্কে তাদেরকে বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে। একই সঙ্গে পরবর্তীতে অনুদান পেতে ঢাকাকে এ সংক্রান্ত নতুন একটি চুক্তিতে সই করতে হবে।

সূত্র বলছে, প্রতি বছর বাংলাদেশকে বিরাট অঙ্কের সামরিক অনুদান দেয় যুক্তরাষ্ট্র। এটি বিভিন্ন বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় হয়। বাংলাদেশ কোথায়, কীভাবে ওই অনুদান ব্যবহার করছে তা তারা এখন জানতে চায়। মার্কিন তাগিদপত্র পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে চলতি মাসের মাঝামাঝিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক দফা বৈঠক হয়েছে।

আগামী সপ্তাহে এ নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

কর্মকর্তারা বলছেন, বিদেশে সামরিক অনুদান প্রদান বিষয়ক যুক্তরাষ্ট্রের একটি আইনে বাইডেন প্রশাসন সংশোধনী এনেছে, যেখানে বলা হয়েছে কোনো দেশের নিরাপত্তা সংস্থা বা বাহিনী যদি নির্যাতন, আইনবহির্ভূত হত্যা, গুম ও ধর্ষণজনিত কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকে, তবে ওই সংস্থাকে অনুদান দিতে পারবে না মার্কিন সরকার। এক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে-এমন কোনও সংস্থা বা বাহিনীও যুক্তরাষ্ট্রের অনুদান পাবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026