1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

কাভার্ড ভ্যান-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, পুলিশ পরিদির্শক নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৫২ বার দেখা হয়েছে

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার রাত পৌনে ১২টায় উপজেলার পুরিন্দা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে প্রাইভেট কার ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি কাভার্ড ভ্যানের ভেতরে ঢুকে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে গাড়ি কেটে পুলিশ পরিদর্শক জুয়েলকে বের করে আনেন। দ্রুত ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সবুজকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত পুলিশ কর্মকর্তা সফিউল্লাহ জুয়েল (৪৪) তিতাস থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় আহত হন তাঁর গাড়িচালক সবুজ।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পরপরেই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026